দুই আনিসের দেশ
দেনেওয়ালা আনিস, লেনেওয়ালাও। লেনেওয়ালা বহুদিন ধরে নিতে চায়, দেনেওয়ালা দিতে চায় কি না বোঝা যায় না, তবে দেয় না। এই নিয়ে অনেক টানাটানি। ইত্যবসরে বুড়িগঙ্গায় বয়ে যায় অনেক দূষিত জল।
দুই যুযুধান আনিসের যুযুৎসু নিয়ে একটি যুৎসই ছড়া।
আনিস বলে আনিস রে
তুই কি দাদা জানিস রে
পদকখানা না দিস যদি করবো তোকে পানিশ রে
আনিস বলে আনিস রে
একটা কথা মানিস রে
ছিঁড়বে সুতা অমন জোরে হ্যাঁচকা যদি টানিস রে
আনিস বলে আনিস রে
তৈল লাগিলে তা নিস রে
কিন্তু মামা পদকখানা সুমায়মতো দানিস রে
আনিস বলে আনিস রে
হাত পায়ে নোখ শানিস রে
থাকতে সুমায় আয় দিয়ে যা পিঠটাতে চুলকানিশ রে!
আনিস বলে আনিস রে
তুই কি দাদা জানিস রে
পদকখানা না দিস যদি করবো তোকে পানিশ রে
আনিস বলে আনিস রে
একটা কথা মানিস রে
ছিঁড়বে সুতা অমন জোরে হ্যাঁচকা যদি টানিস রে
আনিস বলে আনিস রে
তৈল লাগিলে তা নিস রে
কিন্তু মামা পদকখানা সুমায়মতো দানিস রে
আনিস বলে আনিস রে
হাত পায়ে নোখ শানিস রে
থাকতে সুমায় আয় দিয়ে যা পিঠটাতে চুলকানিশ রে!





0 টি মন্তব্য:
Post a Comment
রয়েসয়েব্লগে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ। আপনার মন্তব্য মডারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। এর পীড়া আপনার সাথে আমিও ভাগ করে নিলাম।