হোয়াটমোর, থাকুন!
ডেভ হোয়াটমোর, শ্রদ্ধাষ্পদেষু৷
থাকুন আমাদের সাথে৷ আমরা দরিদ্র, কিন্তু কোচের গলা টিপে খুন করি না৷ আমরা আবেগপ্রবণ, কিন্তু কথায় কথায় নিজের দোষ কোচের ঘাড়ে চাপাই না৷ আমাদের খেলোয়াড়রা খেলায় জিতে সবার আগে ছুটে যায় আপনার কাছে৷ যে বাঘকে আমাদের খেলায় মাঝে মাঝে ঝলসে উঠতে দেখেন আপনি, সে বাঘকে আমরাও আপনার মাঝে খুঁজে পাই৷
এই বাঘের দেশে থাকুন আর কিছুদিন, হোয়াটমোর৷ আমরা আপনাকে ছাড়তে চাই না৷
বিনীত
হিমু৷


0 মন্তব্য:
Post a Comment